লাখো মানুষের বি ক্ষো ভ, র ক্তা ক্ত লন্ডন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

লাখো মানুষের বি ক্ষো ভ, র ক্তা ক্ত লন্ডন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৯:১৮:১১ অপরাহ্ন

লাখো মানুষের বি ক্ষো ভ, র ক্তা ক্ত লন্ডন

সংগৃহিত


যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরে প্রায় দেড় লাখ মানুষের অংশগ্রহণে একটি অভিবাসনবিরোধী র‍্যালি ও বিক্ষোভ হয়েছে। এ সময় কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ২৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ‘ইউনাইট দ্য কিংডম’ র‍্যালিটি দেশটির অন্যতম বৃহত্তম বিক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে। র‍্যালিটি আয়োজন করেছিলেন ইমিগ্রেশনবিরোধী কর্মী টমি রবিনসন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কারো দাঁত ও নাক ভেঙে গেছে, কারো মাথায় আঘাত লেগেছে।

পুলিশ আরও জানিয়েছে, সমাবেশে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল।

সহকারী কমিশনার ম্যাট ট্রুইস্ট এক বিবৃতিতে বলেন, ‘অনেকেই আইনসম্মতভাবে তাদের অধিকার প্রয়োগ করতে এসেছিলেন, তবে কেউ কেউ আক্রমণাত্মক উদ্দেশ্যে এসেছিলেন। তারা পুলিশের সঙ্গে শারীরিক ও মৌখিক দ্বন্দ্বে লিপ্ত হন এবং সুরক্ষার জন্য থাকা কর্ডন ভেঙে প্রবেশের চেষ্টা ক

সংঘর্ষের সময় কমপক্ষে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ম্যাট ট্রুইস্ট।

তিনি আরও বলেন, ‘আমরা এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যারা পুলিশ অফিসারদের উপর আক্রমণ করেছেন এবং আহত করেছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি অফ স্টেট শাবানা মাহমুদ নিন্দা জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘যে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিলে তাকে আইনের পূর্ণ প্রয়োগের মুখোমুখি হতে হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী