মা বকা দেওয়ায় নিজেকে শেষ করে দিলো ১২ বছরের ছেলে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মা বকা দেওয়ায় নিজেকে শেষ করে দিলো ১২ বছরের ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৭:১৭:১৫ অপরাহ্ন

মা বকা দেওয়ায় নিজেকে শেষ করে দিলো ১২ বছরের ছেলে

ছবি : সংগৃহীত


ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে মায়ে বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মহত্যা করা শিশুটির নাম কৃষ্ণ। সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

কৃষ্ণর মা নিশা জানিয়েছেন, গতকাল একটি বিষয় নিয়ে ছেলেকে তিনি বকা দিয়েছিলেন। এরপর তাকে ঘরের ভেতর আটকে রেখে দুপুর ৩টার দিকে তিনি কাজে চলে যান। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে।

নিশা তার একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি জানিয়েছেন, তার স্বামী সুনীল নেশা করে। সম্প্রতি ঝগড়া করে তিনি বাড়ি ছেলে চলে যান। এরপর শুধু ছেলেকে নিয়েই থাকছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, বাবার সহিংস আচরণের কারণে কৃষ্ণা আগেও আত্মহত্যার হুমকি দিয়েছিল।

কৃষ্ণের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। কেন এত ছোট বয়সে কৃষ্ণ এ পথ বেছে নিলো সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী