ই*সরায়েলি হা*মলায় গা*জায় ১৬ ভবন ধ্বং*স, নি*হত ৫৩
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই*সরায়েলি হা*মলায় গা*জায় ১৬ ভবন ধ্বং*স, নি*হত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০১:০১:২৮ অপরাহ্ন

ই*সরায়েলি হা*মলায় গা*জায় ১৬ ভবন ধ্বং*স, নি*হত ৫৩

ছবি : সংগৃহীত


ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) একদিনেই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন।

আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এ হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১৬টি ভবন। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার নিহতদের মধ্যে দুইজন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে শুধুমাত্র ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।  

স্থানীয় সময় সকাল থেকে দক্ষিণ গাজার রিমাল মহল্লায় আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুই ঘণ্টার ব্যবধানে ভবনটি মাটিতে মিশে যায়।

নিরবচ্ছিন্ন হামলা ও বোমাবর্ষণে হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘ বলছে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে। কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, যার মধ্যে ৩০ হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরতে বাধ্য করা হয়েছে।

ইউনিসেফ সতর্ক করেছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচের ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে। সর্বমোট ৩ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিশু ভয়াবহ ক্ষুধার মুখে রয়েছে। তারা বলছে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, শিশুদের এখনই জরুরি মানবিক সহায়তা, বিশেষ পুষ্টি পণ্য প্রয়োজন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী