মানুষকে কা ম ড়া লে ‘যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড’ হবে কুকুরের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

মানুষকে কা ম ড়া লে ‘যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড’ হবে কুকুরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৩:২৩:১৪ PM

মানুষকে কা ম ড়া লে ‘যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড’ হবে কুকুরের

ফাইল ফটো


ভারতের উত্তর প্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যা সামাল দিতে নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার।বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এ নির্দেশনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে।

নির্দেশনা অনুযায়ী, কোনো কুকুর যদি বিনা উসকানিতে কাউকে কামড় দেয় তাহলে ১০ দিনের জন্য কারাবাস করতে হবে তাকে। যার অর্থ, কোনো এক পশুকেন্দ্রে আটকে রাখা হবে প্রাণিটিকে। একই কুকুর দ্বিতীয়বার সেই ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দিদশায়।

এ বিষয়ে উত্তর প্রদেশের ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিজয় অমৃতরাজ বলেন, ‘১০ দিন পশুকেন্দ্রে রাখার পর তাদের মাইক্রোচিপ লাগিয়ে আবার আগের স্থানেই ছেড়ে দেওয়া হবে। এর ফলে তাদের খুব সহজেই চেনা যাবে। যাতে পরে আবার কাউকে আক্রমণ করলে তাদের শনাক্ত করে পাকড়াও করা যায়।’কেবলমাত্র কোনো সহৃদয় ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে পোষ্য নেন, তবেই মিলবে বন্দিদশা থেকে মুক্তি। তবে হলফনামায় স্বাক্ষর করতে হবে যে, আর কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর।

এর আগে, দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। পরে কুকুরপ্রেমীদের ব্যাপক জনরোষের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত।সরকারি হিসাব অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তর প্রদেশে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ