মাধবপুরে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

মাধবপুরে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৮:৫৭:৩৪ অপরাহ্ন

মাধবপুরে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত সারাদিন দিন ব্যাপী "শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রনয়ন কর্মশালা" ব্রিটিশ গ্রামার স্কুল, মাধবপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার কবির হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাহিন মিয়া ও ব্রিটিশ গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক উজ্জল।

উপস্থিত ছিলেন,  কাজী আব্দুল বাছির , শাহজাহান মিয়া, খোকন মিয়া , আলমাছ খাঁন টুটুল, জাহাঙ্গীর আলম তালুকদার,  আল আমিন ইসলাম, আব্দুল কুদ্দুছ, ফেরদৌস আহমেদ, এখলাছুর রহমান, সুলতান আহমেদ সুজন, নাছরিন আক্তার, মোক্তার হোসাইন, বলু চন্দ্র দেব, ইন্জিনিয়ার শামীম ও আব্দুল জাহের সহ মাধবপুর উপজেলার ৩৭ টি কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা , প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী