কুরিয়ারে গাঁজা বুকিং করতে গিয়ে আ ট ক মা দ ক কারবারি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কুরিয়ারে গাঁজা বুকিং করতে গিয়ে আ ট ক মা দ ক কারবারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৫:৩৫:৩৫ অপরাহ্ন

কুরিয়ারে গাঁজা বুকিং করতে গিয়ে আ ট ক মা দ ক কারবারি

সংগৃহিত


হবিগঞ্জের চুনারুঘাটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায়। 

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নতুন ব্রিজ এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে যান চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫)। অফিসের কর্মীরা তার পার্সেল দেখে সন্দেহ হলে খুলে দেখেন। এ সময় ভেতরে গাঁজা পাওয়া গেলে তারা দ্রুত চুনারুঘাট থানায় খবর দেন।

খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই ইলিয়াস তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। চুনারুঘাট থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী