বো'মা বি*স্ফোরিত হয়ে চার ই স রা য়ে লি সে*না নি হ ত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বো'মা বি*স্ফোরিত হয়ে চার ই স রা য়ে লি সে*না নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:৪১:৩০ অপরাহ্ন

বো'মা বি*স্ফোরিত হয়ে চার ই স রা য়ে লি সে*না নি হ ত

ফাইল ছবি


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।

এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনও তদন্ত চালাচ্ছে।

রাফা থেকে এর আগে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটাল হামাস যোদ্ধারা

ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জেনিনা এলাকায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী