হবিগঞ্জে তরুণীর সাথে আ'প'ত্তি'ক'র ছবি ভাইরাল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে তরুণীর সাথে আ'প'ত্তি'ক'র ছবি ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১২:০৪:০৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে তরুণীর সাথে আ'প'ত্তি'ক'র ছবি ভাইরাল

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের কিছু অন্তরঙ্গ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা পুলিশ।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এসআই সুজনের। তিনি তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী ১৩ সেপ্টেম্বর লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে এসআই সুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত এসআই সুজন শ্যামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, প্রাথমিকভাবে সত্যতা মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী