মাধবপুরে সৌহার্দ ও সম্প্রীতির বাংলাদেশ চাই : সৈয়দ মোঃ ফয়সল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মাধবপুরে সৌহার্দ ও সম্প্রীতির বাংলাদেশ চাই : সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৪:৫০:৪৫ অপরাহ্ন

মাধবপুরে সৌহার্দ ও সম্প্রীতির বাংলাদেশ চাই : সৈয়দ মোঃ ফয়সল

ছবি:নিজস্ব


হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সল বলেন,আমরা সৌহার্দ সম্প্রীতির বাংলাদেশ চাই।বাংলাদেশের ভূখণ্ডে সকল নাগরিকের সমান অধিকার। সব ধর্মের লোক সমান মর্যাদার অধিকারী। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। এই ঐতিহ্য সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন বাংলাদেশে প্রাচীন কাল থেকে চলে আসছে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর দল এই চেতনার ধারক ও বাহক।রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১শ১৫ টি পুজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন,ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সর্বকালের গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে।দেশের  মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।তারেক রহমান কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসবেন।জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভয়ের কোন কারন নেই জন্মগতভাবে সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি চায়।কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে।তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নেতৃত্ব আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই।আমার শেষ জীবনে জনগণের সেবা করে যেতে চাই।

পুজা উদযাপন ফ্রন্ট ও পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে সুরঞ্জন পালের সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।তিনি তার বক্তব্যে বলেন, সবাই তার স্বস্ব ধর্ম পালন করলে সমাজে শান্তি শৃংখলা বৃদ্ধি পায়।এতে সমাজ আরো উপকৃত হয়।এবার দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা  বিএনপি সভাপতি  সামছুল ইসলাম কামাল, সহ সভাপতি চেয়ারম্যান  পারভেজ হোসেন  চৌধুরী,সহসভাপতি অলিউল্লাহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ,সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ,  উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল,মনোজ পাল,অজিত পাল,নেপাল দাস প্রমূখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী