অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৫ বাংলাদেশি আ ট ক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৫ বাংলাদেশি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৫:৩৪:২২ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৫ বাংলাদেশি আ ট ক

সংগৃহিত


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ৫ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২১ সেপ্টেবর) ভোররাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন কিশোরগঞ্জ জেলার ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের ছেলে সমর কান্ত দাস (২৬), সুনামগঞ্জ জেলার গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জ জেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষী রাণী দাস ( ৫২), মেয়ে উতোমা দাস (২২)। আটকদের চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টম্বর) চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আরো ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী