টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদির গ্র্যান্ড মুফতি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদির গ্র্যান্ড মুফতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৭:২৪:৫৮ PM

টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদির গ্র্যান্ড মুফতি

ফাইল ছবি


মসজিদে নামিরায় হজের দিন আরাফার খুতবা প্রদানের ক্ষেত্রে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খ। 

তিনি ১৪০২ হিজরিতে (১৯৮২ খ্রিস্টাব্দ) মসজিদে নামিরার ষষ্ঠ খতিব হিসেবে নিয়োগ পান। এরপর ১৪৩৬ হিজরি (২০১৫ খ্রিস্টাব্দ) পর্যন্ত টানা ৩৫ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন। এখন পর্যন্ত একজন ইমামের এতো দীর্ঘ সময় হজের খুতবা দেওয়ার এটিই একমাত্র রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খের হজের খুতবাগুলো তাওহিদ (একত্ববাদ), আল্লাহর নিদর্শনসমূহের মাহাত্ম্য, কোরআন-সুন্নাহর প্রতি অটল থাকার আহ্বান, মতভেদ ও বিভাজন থেকে সতর্কবার্তা এবং মুসলিম ঐক্যের ওপর জোর দেওয়ার জন্য তার খুতবাগুলো বিশেষভাবে পরিচিত।

সময়ের পরিক্রমায় তার খুতবাগুলো আরাফার দিনের খুতবার জন্য এক নির্ভরযোগ্য রেফারেন্সে পরিণত হয়, যা ইসলামী গবেষণা ও ফিকহি আলোচনায় নিয়মিতভাবে উদ্ধৃত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ