হবিগঞ্জে চাঁ*দা দাবির অ*ভিযোগে গ্রে*প্তার ২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে চাঁ*দা দাবির অ*ভিযোগে গ্রে*প্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০২:৪৯:০৫ অপরাহ্ন

হবিগঞ্জে চাঁ*দা দাবির অ*ভিযোগে গ্রে*প্তার ২


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসীর মালিকানাধীন একটি মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অবস্থিত রাসেল মার্কেটে দীর্ঘদিন ধরে কিছু দুর্বৃত্ত নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। ওই মার্কেটের ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেওয়া ছাড়াও ব্যবসায় বাধা সৃষ্টি করা হচ্ছিল।

র‌্যাব জানায়, গত ৩১ আগস্ট সকালে অভিযুক্তরা ব্যবসায়ীদের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে বের করে দিয়ে পুরো মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর মার্কেটের মালিক প্রবাসী এন এম ফজলে রাব্বি রাসেলের পক্ষ থেকে তার খালাতো ভাই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ২০ সেপ্টেম্বর রাতে আবারও প্রায় ১৫-২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে প্রবেশ করে পূর্বের দাবিকৃত চাঁদা দিতে চাপ দেয়। ব্যবসায়ীরা অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় মার্কেটের সাইনবোর্ড, আসবাবপত্র ও ব্যানার ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এ ছাড়া একটি দোকানের ক্যাশ বাক্স থেকে ৭০ হাজার টাকা লুট করে নেয় তারা। পরে সবগুলো দোকান তালাবদ্ধ করে দিয়ে হুমকি দেওয়া হয়- কেউ দোকান খুললে বা আইনের আশ্রয় নিলে তাকে হত্যা করা হবে।

ঘটনার পর রাসেল মার্কেটের মালিকের পক্ষ থেকে খালাতো ভাই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হবিগঞ্জ পৌরসভার মোহনপুর ঘোষপাড়া বেবি স্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার ধরিয়াপুর গ্রামের মো. জিয়াউর রহমান (৩৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের মো. জসিম আহমেদ (৪০)।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী