জগন্নাথপুরে ৩৭টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা উৎসব
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৩৭টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা উৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ৩৭টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা উৎসব

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৭টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিল্ব ষষ্ঠীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুরু হবে।

ইতোমধ্যে পূজা মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছেছে। শেষ মুহুর্তের আলোকসজ্জাসহ নানা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিটি পূজা মণ্ডপে ইতিমধ্যে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পূজা কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, মণ্ডপগুলোতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। বিল্বষষ্ঠীর মধ্যে দিয়ে পূজা শুরু হবে। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী, বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজা শেষ হবে। 

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব জানান, উপজেলার ৩৭টি পূজা মণ্ডপের মধ্যে ৩১ টি মন্ডপে সার্বজনীন ও ৬ টি মন্ডপে পারিবারিকভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা ও শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য খোঁজ খবর নেয়া হচ্ছে। তিনি আরও জানান, গত বছর ৪২টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, প্রতিটি পূজা মণ্ডপে একজন করে পোশাক পরিহিত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে পুলিশের  ভিট কর্মকর্তারা তদারকির দায়িত্বে থাকবে। তিনি বলেন, পূজায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রস্তুতি রয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী