শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৯:৫১:১৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

ছবি: নিজস্ব


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নূর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, মিলন মিয়া, সবুজ ও জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ আরও অনেকে।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,“দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। আমাদের পরিচয় হল আমরা বাংদেশী, আমরা বাঙ্গালী। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করে। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী