গা*জায় যু*দ্ধ বন্ধে সম্মত হলেন নে*তানিয়াহু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

গা*জায় যু*দ্ধ বন্ধে সম্মত হলেন নে*তানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১২:৩৭:২০ অপরাহ্ন

গা*জায় যু*দ্ধ বন্ধে সম্মত হলেন নে*তানিয়াহু

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার ওভাল অফিসে সাক্ষাতের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবে সম্মতি জানান। এর আগে ট্রাম্প তার প্রকাশ করেন। নেতানিয়াহু সংবাদ সম্মেলনে বলেন, আমি গাজায় যুদ্ধের ইতি টানতে আপনার পরিকল্পনা সমর্থন করি।  

তিনি বলেন, যদি হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে, মেনে নিয়ে পরে পিছিয়ে যায়, তবে ইসরায়েল নিজেই নিজের লক্ষ্য পূরণ করবে। এটি সহজ পথে করা যাবে, বা কঠিন পথে। কিন্তু এটি করা হবে। আমরা সহজ পথেই চাই, তবে তা হওয়াটা জরুরি।  

নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ধাপগুলো ব্যাখ্যা করেন, প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্তি দেওয়ার পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন, যার দায়িত্ব হবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা এবং গাজাকে সামরিকীকরণমুক্ত করা। যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, আমরা স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে পারব 

নেতানিয়াহু বলেন, হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে। তবে নিকট ভবিষ্যতের জন্য নিরাপত্তা সীমান্তে অবস্থান বজায় রাখবে।

এর আগে ট্রাম্প জানান, পাশে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাবে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, হামাস যদি এই প্রস্তাব মেনে চলে, তাহলে বন্দিরা মুক্তি পাবে এবং যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, আমি শুনেছি হামাস এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায়।  

তিনি তার বক্তব্য শুরু করেন নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়ে এবং উল্লেখ করেন, তারা দুজন ভালোভাবে একসঙ্গে কাজ করেছেন। ট্রাম্প বলেন, তারা ইরান, আব্রাহাম চুক্তি এবং গাজায় যুদ্ধ শেষ করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্প আরও যোগ করেন, আরব ও মুসলিম দেশগুলো গাজাকে সামরিকীকরণমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হবে এবং সব পক্ষ ইসরাইয়েলি বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের সময়সীমা নিয়ে সম্মত হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী