আজমিরীগঞ্জে মাদ্রাসাছাত্রের নিখোঁজের পরদিন নদী থেকে লা শ উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে মাদ্রাসাছাত্রের নিখোঁজের পরদিন নদী থেকে লা শ উদ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৪:০৬:০৭ অপরাহ্ন

আজমিরীগঞ্জে মাদ্রাসাছাত্রের নিখোঁজের পরদিন  নদী থেকে লা শ উদ্ধার

পতীকী ছবি


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায়  নিখোঁজের পরদিন নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।৪ অক্টোবর রোজ শনিবার  সকাল প্রায় সাড়ে ১০টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামসংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের (১২) মরদেহ উদ্ধার করে স্বজনরা।

ইজাজুর কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর রোজ শুক্রবার  দুপুরের পর পড়া শেষে মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।তভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পান না তারা। শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল প্রায় সাড়ে ১০টায় ব্রিজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়।

জমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী