ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধ*সে অর্ধশত মৃ*ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধ*সে অর্ধশত মৃ*ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০২:৩০:০৫ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধ*সে অর্ধশত মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্কুল ভবন ধসে অন্তত ৫০ জনের মৃত্যু ও শতাধিক আহত হয়েছে। রবিবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত ও ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন। স্কুল ভবনের ৬০ শতাংশ ধ্বংসাবশেষ এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে। তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন একটি ভবনও ধসে যাওয়ায় পুরো স্কুল চত্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্সের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ধসের সময় ভবনে কয়েকশ’ কিশোর শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্কুলটির শিক্ষকরা জানান, ভবনের ছাদে নতুন তলা নির্মাণ কাজ চলছিল, কিন্তু ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় ভবন ধসে যায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী