নবীগঞ্জে হা*মলার শি*কার ৫ পুলিশ সদস্য
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নবীগঞ্জে হা*মলার শি*কার ৫ পুলিশ সদস্য

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০১:৫৮:০১ অপরাহ্ন

নবীগঞ্জে হা*মলার শি*কার ৫ পুলিশ সদস্য


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চোরাই মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুমন মিয়া একটি চুরি যাওয়া মোবাইল ফোন ব্যবহার করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। ওই সূত্র ধরে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ সদস্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুমনের বাড়িতে অভিযান চালান।

অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে উপ-পরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। 

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সেখানে অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, চোরাই মোবাইল ফোন উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী