আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১২:৩৭:৫৭ অপরাহ্ন

আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

ছবি : সংগৃহীত


এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশাজনক ২-১ গোলে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল। জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা।

এ ম্যাচ শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, হয়ে উঠেছে দুই দেশের প্রবাসী ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। মাঠে যেমন লড়বেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সামিত সোম, তেমনি প্রতিপক্ষ দলে থাকছেন ব্রাজিল, জার্মানি ও জাপানের বংশোদ্ভূত অভিজ্ঞ ফুটবলাররাও।

দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে গোল করে দলকে লিড দিয়েও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশ। দলের শক্তি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পাশাপাশি কানাডা প্রবাসী সামিত সোমও যোগ দিয়েছেন দলে। জাতীয় দলের হয়ে এটি হবে হামজার চতুর্থ ম্যাচ। অভিষেক হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের। দলে আছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তারিক কাজীও।

তবে ইনজুরি বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ। সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম এরই মধ্যে ছিটকে গেছেন দল থেকে। অধিনায়ক তপু বর্মণ ও মিডফিল্ডার আল আমিনও পুরোপুরি ফিট নন। তবুও আত্মবিশ্বাস হারাননি কোচ কাবরেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইনজুরি কিছুটা সমস্যা হলেও আমাদের প্রস্তুতি ভালো। যারা আছেন, তারা তিন পয়েন্ট এনে দিতে সক্ষম। ’

এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে। প্রবাসী ও অভিজ্ঞ ফুটবলারদের দল হংকংয়ের হয়ে ২০২২ সাল থেকে খেলছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত লেফটব্যাক ফের্নান্দো অগুস্তো এবং উইঙ্গার এভারটন কামারগো। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন এই দুজন। কামারগো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে করেছেন ১০ গোল। দলের উইঙ্গার মাহামা আওয়াল বলেন, ‘বাংলাদেশে খেলাটা চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত ও আত্মবিশ্বাসী। ’

এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজ সত্যিকার অর্থেই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার