গাঁজার তৈরি কুকিজ খেয়ে হাসপাতালে ৩ ইসরায়েলি শিশু
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ AM

গাঁজার তৈরি কুকিজ খেয়ে হাসপাতালে ৩ ইসরায়েলি শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৪:১৩:১৯ PM

গাঁজার তৈরি কুকিজ খেয়ে হাসপাতালে ৩ ইসরায়েলি শিশু

সংগৃহিত


গাঁজা দিয়ে তৈরি কুকিজ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় ইসরায়েলের তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওই তিন শিশুকে ইসরায়েলের হাদাসা মাউন্ট স্কোপাস হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হওয়া তিনজনের মধ্যে দুই জন সহোদর ও একজন চাচাতো ভাই। শিশুদের বয়স যথাক্রমে ৩, ৫ ও ৯ বছর। তাদের হাসপাতালে আনা হলে তারা অত্যন্ত দুর্বল ও ঘুমন্ত অবস্থায় ছিল।

শিশুদের বাবা-মা জানিয়েছেন, পরিবারটি সুক্কোত উৎসব উপলক্ষ্যে রামাল্লা সফরে গিয়েছিল এবং সেখানে এক মিষ্টির দোকানে ওরিওর মতো দেখতে কিছু কেক খেয়েছিল। বাড়ি ফেরার পরই তারা অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের আইভি স্যালাইন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয় এবং ধীরে ধীরে তারা সুস্থ হতে শুরু করে।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ড. বারাক ফেল্ডম্যান বলেন, শিশুদের মধ্যে গাঁজার বিষক্রিয়ার সাধারণ উপসর্গ দেখা গেছে এবং ভোর পর্যন্ত তারা প্রায় অচেতন ছিল।

চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে গাঁজার প্রভাব অত্যন্ত বিপজ্জনক। এটি স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে চেতনা হ্রাস, হৃদস্পন্দনের অনিয়ম, রক্তচাপের পরিবর্তন এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে পারে। শিশুদের মস্তিষ্ক এখনও বিকাশমান হওয়ায় সামান্য পরিমাণ গাঁজাও দীর্ঘমেয়াদি স্নায়বিক ক্ষতি করতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ