যাদুকাটা নদীতে অ বৈ ধ ভাবে বালু উত্তলন ,২ লাখ টাকা জরিমানা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

যাদুকাটা নদীতে অ বৈ ধ ভাবে বালু উত্তলন ,২ লাখ টাকা জরিমানা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৪:৫৭:৩০ অপরাহ্ন

যাদুকাটা নদীতে অ বৈ ধ ভাবে বালু উত্তলন ,২ লাখ টাকা জরিমানা

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বিন্নাকুলী এলাকায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সুনামগঞ্জ।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ইয়াসীর আরাফাত। অভিযানে সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল হক।অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় দুইটি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধীদের মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। তিনি বলেন, “যাদুকাটা নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী