হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু জান্নাতের
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু জান্নাতের

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৯:০৭:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু জান্নাতের

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিনখোলা গ্রামের টিটু মিয়ার মেয়ে জান্নাত বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল। এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় জান্নাতকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী