দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নি হ ত ৪২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নি হ ত ৪২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৬:১৮:৩৪ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নি হ ত ৪২

সংগৃহিত


দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাতে এন-ওয়ান মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে বাসটি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন শিশুও প্রাণ হারিয়েছে। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং ‘আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্যও গভীর বেদনার ঘটনা’।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী