শায়েস্তাগঞ্জে টিকিট কা*লোবাজারি চক্রের ৩ জন আ*টক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে টিকিট কা*লোবাজারি চক্রের ৩ জন আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে টিকিট কা*লোবাজারি চক্রের ৩ জন আ*টক


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিপুল পরিমাণ ট্রেনের টিকিটসহ তিন টিকিট কালোবাজারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের পুত্র মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার পুত্র মো. জলিল সরদার (৪০) এবং শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর পুত্র এনাম মিয়া (৩৪)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতো। পরবর্তীতে এসব টিকিট কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করতো।

অভিযানে তাদের কাছ থেকে ৭০০টিরও বেশি ট্রেন টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরনো, বর্তমান ও আগাম টিকিট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকিট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল।

আটককৃতদের পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

র‌্যাব জানিয়েছে, টিকিট কালোবাজারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী