জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৮:২১:১৭ অপরাহ্ন

জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা–১ ও জাদুকাটা–২ বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ এবং লাউড়েরগড় এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন ইজারাদাররা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা নির্বাচিত হন। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর পুনরায় রায়ে বৈধভাবে ইজারা পান এবং সরকারের রাজস্ব হিসেবে প্রায় ১০৭ কোটি টাকা পরিশোধ করেন।

তাদের অভিযোগ, ইজারা কার্যক্রম শুরু করার পর প্রতিপক্ষ একটি দুষ্কৃতকারী মহল হুমকি ও মিথ্যা মামলার মাধ্যমে তাদের কাজে বাধা দিচ্ছে। সম্প্রতি ওই চক্রটি মব সৃষ্টি করে জাদুকাটা নদীর লাউড় অংশে পাড় কেটে বালু লুট শুরু করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে ইজারাদারদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ইজারাদারদের দাবি, তারা আদালত ও প্রশাসনের নির্দেশনা মেনে শ্রমিকদের দিয়ে সনাতনী পদ্ধতিতে নদীর মধ্য থেকে বালু উত্তোলন করছেন।

“আমরা বৈধভাবে কাজ করছি। কেউ অবৈধভাবে পাড় কেটে বালু তুললে তার দায়ভার আমরা নেব না,” বলেন ইজারাদার প্রতিনিধি।

তারা আরও জানান, প্রশাসন ও বিজিবির সহায়তায় বর্তমানে অবৈধ উত্তোলন বন্ধ আছে এবং লাউড়েরগড় এলাকায় বাঁশের বেড়া বসিয়ে নদীর পাড় রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেষে ইজারাদাররা বলেন,“আমরা সরকারের রাজস্ব আদায় করছি, শ্রমিকদের কাজের সুযোগ দিচ্ছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রশাসন ও সাংবাদিক সমাজের সহায়তা চাই।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী