টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ,ব্যাটিংয়ে বাংলাদেশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ,ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ,ব্যাটিংয়ে বাংলাদেশ

পতীকী ছবি


তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়াটায় শুরু হবে ম্যাচটি।আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা এই সিরিজ জিতে আত্মবিশ্বাস ফেরাতে বদ্ধপরিকর।

এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। (টপ অর্ডারের দায়িত্ব) আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত— এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে।বাংলাদেশ একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়,  নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক)/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, খারি পিয়েরে ও জেডেন সিলস।উল্লেখ্য, আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার