মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১২:৩৭:০০ অপরাহ্ন

মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

ছবি : সংগৃহীত


আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিক করে প্রায় নিশ্চিত করলেন মেজর লিগ সকার (এমএলএস)–এর গোল্ডেন বুট। তার নেতৃত্বে ইন্টার মায়ামি ৫–২ ব্যবধানে উড়িয়ে দিল ন্যাশভিল এসসি'কে এবং একই সঙ্গে জায়গা করে নিল প্লে-অফে।

মৌসুমের শেষ দিনে মেসি নামেন ২৬ গোল নিয়ে, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে দুইটি বেশি। কিন্তু ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৯, অর্থাৎ ২৮ ম্যাচে ২৯ গোল—অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে তিনি। একই সঙ্গে আরেকটি এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারের দাবিও পোক্ত করলেন।

প্রথমার্ধে কিছু ভালো সুযোগ নষ্ট করেছিল ন্যাশভিল। ৩৪ মিনিটে জর্দি আলবার পাস থেকে বল পেয়ে এক কাটে ডিফেন্ডারকে ছলনা করে মেসি বাঁ-পায়ের শটে গোল করেন—পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুণ কার্ভে নিচের কোণে বল পাঠান তিনি। কিন্তু ৪৩ মিনিটে স্যাম সারিজ হানি মুখতারের নিখুঁত ক্রসে হেডে সমতা ফেরান। ইনজুরি টাইমে জেকব শাফেলবার্গ মুখতারের শটে পোস্টে লেগে ফিরে আসা বল ঠেলে দেন জালে—২–১ ব্যবধানে এগিয়ে যায় ন্যাশভিল।

দ্বিতীয়ার্ধে ফিরে আসে মায়ামি। ৬৩ মিনিটে মেসির পেনাল্টি থেকে সমতা—এটাই ছিল তার মৌসুমের প্রথম পেনাল্টি গোল। লুইস সুয়ারেজের শট হানি মুখতারের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন, আর মেসি ঠাণ্ডা মাথায় গোলরক্ষক জো উইলিসকে ছলনা করে জালে পাঠান বল।

৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেস গোল করে মায়ামিকে এগিয়ে নেন। এরপর ৮১ মিনিটে মেসি সম্পূর্ণ করেন হ্যাটট্রিক, ডিফেন্ডারদের ভিড়ের মধ্য দিয়ে বাঁ পায়ের কার্ভে উইলিসকে পরাস্ত করেন আবারও। ইনজুরি টাইমে তেলাস্কো সেগোভিয়ার গোল মায়ামির জয় নিশ্চিত করে ৫–২ ব্যবধানে।

এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। প্লে–অফের প্রথম রাউন্ডে আবারও তাদের প্রতিপক্ষ হবে ন্যাশভিল এসসি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার