‘সাফল্য কোনো দু র্ঘ ট না নয়’, দৃষ্টিনন্দন গোলের পর রোনালদো
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

‘সাফল্য কোনো দু র্ঘ ট না নয়’, দৃষ্টিনন্দন গোলের পর রোনালদো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১১:০০:৫৩ অপরাহ্ন

‘সাফল্য কোনো দু র্ঘ ট না নয়’, দৃষ্টিনন্দন গোলের পর রোনালদো

ছবি : সংগৃহীত


পাঁচদিন আগে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ৪১ গোল করার রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটাকে থোড়াই কেয়ার করা এই তারকা এবার দৃষ্টিনন্দন এক গোল করলেন আল নাসরের জার্সিতে। যা স্মরণ করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জুভেন্তাসের হয়ে খেলার সময়ে করা তরুণ রোনালদোর প্রাণবন্ত পারফরম্যান্সকে।

ক্রীড়াঙ্গনে সবচেয়ে পরিশ্রমী অ্যাথলেটদের একজন এই পর্তুগিজ সুপারস্টার। এমনকি তার লম্বা সময় গোলখরায় কাটানোর নজিরও সেভাবে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ, মাঠের খেলায় অধ্যাবসায় ও পরিকল্পনার বাস্তবায়ন ঘটান সিআরসেভেন। ফলে তার সাফল্য যে দুর্ঘটনাবশত আসে না সেটাই স্মরণ করিয়ে দিলেন ম্যাচ শেষে। গোল করে জার্সি খুলে মাঠের অনেকাংশ দৌড়েছেন রোনালদো, তেমনই এক ছবি দিয়ে তিনি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন– ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়।’

সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল (শনিবার) রোনালদো-ফেলিক্স-মানেদের আল নাসর রিয়াদের আল আওয়াল পার্ক মাঠে মুখোমুখি হয় আল ফাতেহ এসসির। যেখানে বার্সেলোনা ছেড়ে জাতীয় দল সতীর্থের সঙ্গে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স হ্যাটট্রিক করেছেন। এ ছাড়া রোনালদো ও কিংসলে কোম্যান গোল করেন একটি করে। যাতে ভর করে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

রোনালদো স্কোরবোর্ডে নাম তোলেন ম্যাচের ৬০ মিনিটে। এর আগপর্যন্ত ম্যাচ ১–১ সমতায় ছিল। তিনি আল নাসরকে এগিয়ে দেওয়ার পর ফেলিক্স আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দল পায় ৩ গোল। বক্সের বাইরে থেকে দূরের পোস্টে বুলেট গতির শট নেন রোনালদো। প্রতিপক্ষ গোলরক্ষক হাত ছোঁয়ালেও সেই গতি থামিয়ে দেওয়া সম্ভব হয়নি। পেনাল্টি মিসের হতাশা ভুলে জার্সি খুলে বাঁধনহারা উল্লাসে মাতেন ৪০ বছর বয়সী এই তারকা।

অবশ্য প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারতেন রোনালদো। আল ফাতেহ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল আল নাসর। কিন্তু স্পট কিকে বাঁ দিকে নেওয়া শট ঠেকিয়ে পর্তুগিজ তারকাকে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক। এর আগে জাতীয় দলের জার্সিতেও বাছাইয়ের ম্যাচে ১১ অক্টোবর পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। নাসরের হয়ে কালকের গোল দিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৯–এ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার