সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ১ মাস আ*টকে রেখে ধ*র্ষণ, যুবক গ্রে*প্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ১ মাস আ*টকে রেখে ধ*র্ষণ, যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ০১:০৬:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ১ মাস আ*টকে রেখে ধ*র্ষণ, যুবক গ্রে*প্তার


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়াকে (৩০)- গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম দোয়ারাবাজারের জনতা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে সে রাজি না হওয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তায় খারাপ আচরণ করতেন। মান-সম্মানের ভয়ে ভিকটিমের পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ভিকটিম নিজ বাড়ির পাশের নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়। দীর্ঘ এক মাস পর ১৮ আগস্ট ভিকটিমের বাবা জানতে পারেন যে, লিটন মিয়া মেয়েটিকে নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে।

ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। 

ঘটনার পর থেকেই লিটন পলাতক ছিলেন। পরে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের মতো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী