নবীগঞ্জে সং*ঘর্ষে নারীসহ আ*হত ৫০
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নবীগঞ্জে সং*ঘর্ষে নারীসহ আ*হত ৫০

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৫ ০২:৪০:২৮ অপরাহ্ন

নবীগঞ্জে সং*ঘর্ষে নারীসহ আ*হত ৫০

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে বসতবাড়ির জায়গা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জড়ানো দুইপক্ষের একজন আব্দুল মতলিব, অপরজন কাদির মিয়া। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় প্রবাহিত হলে মতলিব মিয়া তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন- সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০), আলামীন (৩৫), রাব্বুল মিয়া প্রমুখ।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী