হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৭:১৯:৫০ অপরাহ্ন

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আরমান মিয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরমান জাতুকর্ণপাড়া মাইজের মহল্লার বটেরহাটির আওলাদ মিয়ার একমাত্র পুত্র।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা সদরের জাতুকর্ণপাড়া মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরমান মিয়া তার মায়ের সঙ্গে সম্প্রতি নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। ততক্ষণে সে মারা যায়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী