মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রে ফ তা র
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৬:৪৪:০৫ অপরাহ্ন

মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রে ফ তা র

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন  (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর মনতলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

তিনি উপজেলার বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান গ্রেফতার মোশাররফ  ৪ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর সাথে জড়িত ছিল এবং বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল। বহরা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্য বিরোধী মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান।এরপর যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী