বিশ্বনাথে জামায়াতের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিশ্বনাথে জামায়াতের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১১:০৭:৪১ অপরাহ্ন

বিশ্বনাথে জামায়াতের বি ক্ষো ভ সমাবেশ ও মি ছি ল

ছবি : নিজস্ব


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি বের হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এরপর সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

‘জুলাই সনদ এর আইনিভিত্তি, আদেশ জারি, গণভোট আয়োজন’সহ ৫ দফার গণদাবি ও ২০০৬ সালের ২৮ অক্টোবর লগী-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে শাহাদাৎ বরণকারী জামায়াত-শিবির নেতৃবৃন্দের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

বিক্ষোভ সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, জুলাই সনদের আইনিভিত্তি ও আদেশ জারি না হলে এবং পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। ২৮ অক্টোবর’সহ বিচার বহির্ভৃত হত্যাকান্ডের বিচার শুরু করতে হবে সরকারকে। আর বর্তমান সরকার এই বিচার করতে ব্যর্থ হলে আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিচার করা হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী আব্দুল মুকিত আখতার, বাবুল মিয়া, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, জাময়াত নেতা শামীম আহমদ, ডাক্তার কাওসার, আব্দুল মালিক ও তালেব আহমদ গোলাব, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শাহীন আহমদ রাজু। বিক্ষোভ সভাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন