কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ১০:৩৯:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ১১টি স্কুলের ৯৫ জন এবং পাঁচটি মাদ্রাসার ৩৬ জন শিক্ষার্থী ছিল।

উল্লেখ্য, ২০২৫ সালে মরহুম হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছর মোট ৩৩টি বৃত্তি প্রদান করা হয়েছিল।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জের শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এ বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, পাশাপাশি শিক্ষার মানও উন্নত হবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক তহবিল গঠন করে রাখা হয়েছে। এ তহবিলের মাধ্যমে প্রতিবছর বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা তৌফিক মিয়া খান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন