যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনের নির্দেশ হাইকোর্টের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০১:০৯:২৭ অপরাহ্ন

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনের নির্দেশ হাইকোর্টের


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন যথাসময়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচনে অংশগ্রহণকারী সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আজ বুধবার এই রায় দেন। 

হাইকোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিতের নির্দেশের বিরুদ্ধে কামরুল হামিদ ও অন্যান্যরা সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট আবেদন (নং ১৭৬২৩/২০২৫) দায়ের করেন। রিটটি দাখিল করেন তাঁদের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রিটটি হাইকোর্টের কোর্ট নম্বর ১২-তে উত্থাপিত হয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সোমবার (২৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।

নেতৃবৃন্দ তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করে পুনঃতফসিলের পর নতুন তারিখ নির্ধারণের কথা বলা হয়েছিল।

নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন