কানাইঘাটে সড়ক দু*র্ঘটনায় শিক্ষিকার মৃ*ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

কানাইঘাটে সড়ক দু*র্ঘটনায় শিক্ষিকার মৃ*ত্যু

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৩:০৫:১২ অপরাহ্ন

কানাইঘাটে সড়ক দু*র্ঘটনায় শিক্ষিকার মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষিকা। বুধবার (২৯ অক্টোবর) সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষিকার নাম ফাতিমা বেগম। তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামীও একই বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালিক আহমদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সালিক আহমদকে পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন