বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৭:৩৫:৪১ অপরাহ্ন

বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাটালতলী ইউনিয়নের বড়খলা খাসিয়া পুঞ্জিতে বুধবার দুপুরে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বড়খলা প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান  রেভারেন্ড পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বড়খলা (বিডি-০৪৩২) এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সিনিয়র ম্যানেজার অফ প্রোগ্রাম সাপোর্ট মাইকেল দে, ম্যানেজার অফ পার্টনারশীপের লাল চুয়াক পাঙখুয়া, ফুড সিকিউরিটি এন্ড লাইভলীহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট তিমথী ব্যাপ্টিস্ট, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বিষু কুমার দাস, সারভাইভাল এন্ড আরলি চাইল্ডহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট এলোরিন চুন্নি অধিকারি, হেলথ  স্পেশালিস্ট ড. প্রিসিলা খিয়াং প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ গড বড়লেখা-জুড়ীর ইনচার্জ রেভারেন্ড রমিউস খংকাই, ইউপি সদস্য হিফজুর রহমান, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা, বরমচাল বিডি-০৪০৬ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী