বিএনপির ৩১ দফা অত্যাচারিত মানুষের মুক্তির সনদ হেলাল উদ্দিন আহমদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিএনপির ৩১ দফা অত্যাচারিত মানুষের মুক্তির সনদ হেলাল উদ্দিন আহমদ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১০:৩৯:৪৭ অপরাহ্ন

বিএনপির ৩১ দফা অত্যাচারিত মানুষের মুক্তির সনদ হেলাল উদ্দিন আহমদ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমদের নেতৃত্বে এক বিশাল গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠ দলে দলে মিছিল সহকারে গোয়াইঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এই গণসমাবেশে অন্তত ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, বিএনপির ৩১ দফা হলো এই দেশের অত্যাচারিত, নিপীড়িত মানুষের মুক্তির সনদ। সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিলে রাষ্ট্রকাঠামো সংস্কারের এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি প্রবাসী, ব্যবসায়ী, শ্রমিক, আলেম সমাজ ও নারী সমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও আলেম সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন প্রমুখ। এ সময় সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান ছিদ্দিকি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান উদ্দিন, জেলা যুব দলের সদস্য খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য কামাল আহমদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন