সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতার আশ্বাস শাবিপ্রবি ভিসির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতার আশ্বাস শাবিপ্রবি ভিসির

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১০:৫২:২৭ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতার আশ্বাস শাবিপ্রবি ভিসির

ছবি: নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর পুনঃপ্রণীত শাকসুর প্রবিধান নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।”

ভাইস চ্যান্সেলর আরও বলেন, স্বচ্ছতা, সততা ও নির্ভয়ে নির্বাচন সম্পন্ন করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন