জৈন্তাপুরে ১৬ লক্ষ টাকার ভা*রতীয় গরু-মহিষ জ*ব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ১৬ লক্ষ টাকার ভা*রতীয় গরু-মহিষ জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ১২:৫৮:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ১৬ লক্ষ টাকার ভা*রতীয় গরু-মহিষ জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপি’র পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি মহিষ ও ২টি গরু আটক করে। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে ১১ লক্ষ ৭০ হাজার টাকা।

পরদিন বুধবার (২৯ অক্টোবর) জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহলদল একই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আরও ২টি মহিষ জব্দ করে, যার সিজারমূল্য ৪ লক্ষ টাকা।

দুই অভিযানে মোট ৮টি ভারতীয় গবাদিপশু জব্দ করা হয়েছে, যার সর্বমোট সিজারমূল্য ১৫ লক্ষ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উপরোক্ত অভিযানও তারই ধারাবাহিক অংশ।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন