সিলেটে ডিবির অ*ভিযানে আ*টক ১৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সিলেটে ডিবির অ*ভিযানে আ*টক ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০২:৩৪:৪৩ অপরাহ্ন

সিলেটে ডিবির অ*ভিযানে আ*টক ১৫


সিলেট মহানগরী থেকে ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইনে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর এলাকায় সবজি বাজারের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাসিম মিয়ার মালিকানাধীন একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগরীর কোতোয়ালি থানার মাছিমপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে রাজু আহমদ (২৮),  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার এলাকার আবুল হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা ইদ্দিস আলী (৩৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খইড়া গ্রামের উমেশ করের ছেলে ও সিলেটের কদমতলীর বালুর মাঠ এলাকার পুলিন কর (৫২), সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও দক্ষিণ সুরমার বরইকান্দির বাসিন্দা মিজান আলী (২৭), দক্ষিণ সুরমার জৈনপুর শিবপুর এলাকার মানিক মিয়ার ছেলে বাদল (৩৫), রংপুরের পাঠগ্রাম থানার ধর্মগ্রাম এলাকার আতিয়ার মিয়ার ছেলে ও সিলেট নগরীর কাচাবাজার এলাকার লাবলু হোসেন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের হাসান আলী শিকদারের ছেলে ও সিলেট নগরীর ফুলতলী মাদ্রাসার পেছনের কাচাবাজার এলাকার আব্বাস উদ্দিন (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও মেন্দিবাগ এলাকার মোস্তাক আহমেদ (৪০), দক্ষিণ সুরমার মমিনখলা এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে বদরুল ইসলাম (৪২), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় বউবাজার এলাকার আল-ইসলাম (৩১), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে ও সোবহানিঘাটের নওয়াব আলী মার্কেট এলাকার সেজু রহমান (৪০), সুনামগঞ্জের দিরাই উপজেলার সারংপাশা গ্রামের মুকন্দ দাসের ছেলে ও ভাতালিয়া এলাকার মুকুল দাস (৪৪), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চত্রখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার লিয়াকত আহমদ (১৮), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঢুলিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে ও সিলেট নগরীর নয়াসড়ক এলাকার মিজান আহমদ (২৮), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে ও ছড়ারপাড় এলাকার রবি আউয়াল (২০)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন