জৈন্তাপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৩:০৩:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সিলেট জেলার পূর্ব শাখার উদ্যোগে জৈন্তাপুরে উপজেলা ভিত্তিক কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয় এ পরীক্ষা।

পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০০ জন ছাত্র ও ৪৭৫ জন ছাত্রী। পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয় এবং জৈন্তিয়া ডিগ্রি কলেজ।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী জয়নাল আবেদিন, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান শিকদার, কিশোর কন্ঠ পাঠক সিলেট জেলা পূর্বের পৃষ্ঠপোষক মহসিন আলমাছ, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, শিক্ষক হাবিবুর রহমান, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান মহসিনুল আলম, ভাইস চেয়ারম্যান হোসাইন আহমেদ, সাংবাদিক মুরাদ হাসান, মানবাধিকারকর্মী ইমাম উদ্দিন প্রমুখ।

পরীক্ষা শেষে আয়োজকরা জানান, কিশোর কণ্ঠের এই বৃত্তি পরীক্ষা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন