স্কাউটিং দেশের উন্নয়নে অবদান রাখে: গোয়াইনঘাটের ইউএনও
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

স্কাউটিং দেশের উন্নয়নে অবদান রাখে: গোয়াইনঘাটের ইউএনও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৩:০৮:২২ অপরাহ্ন

স্কাউটিং দেশের উন্নয়নে অবদান রাখে: গোয়াইনঘাটের ইউএনও


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেছেন, স্কাউটিং হচ্ছে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এটি এমন একটি শিক্ষাব্যবস্থা যা জীবনে এনে দেয় অসাধারণ পরিবর্তন। স্কাউটিংয়ের মাধ্যমে দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য সুনাগরিক তৈরি করা হয়। এর মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে, যা তাদের পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্বশীল করে তোলে। স্কাউটরা বিভিন্ন শিক্ষামূলক, স্বেচ্ছাসেবামূলক এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লর্ড ব্যাডেন পাওয়ালের দীক্ষায় দীক্ষিত হয়ে স্কাউটদের কাজ করার আহ্বান জানিয়ে দেশের নানা প্রতিকূলতায় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করায় গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানান।

গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খাঁনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদের সঞ্চালনায় গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা স্কাউটস সম্পাদক মো. সারোয়ারদী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ইউপি সদস্য শাহেদ আহমদ, তৈয়বুর রহমান, সিলেট জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক রাজীব মিয়া, গোয়াইনঘাট উপজেলা স্কাউটের সহকারী কমিশনার আমিরুল ইসলাম আমিন, সমাজসেবক মাসুক আহমেদ, প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার আলম মিয়া প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক শামীম আহমদ। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, স্কাউট সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন