পরিচ্ছন্নতা ক্যাম্পাস গরতে শাবিপ্রবিতে তিন দিনব্যাপী অ ভি যা ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

পরিচ্ছন্নতা ক্যাম্পাস গরতে শাবিপ্রবিতে তিন দিনব্যাপী অ ভি যা ন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৩:৫০:৪২ অপরাহ্ন

পরিচ্ছন্নতা ক্যাম্পাস গরতে শাবিপ্রবিতে তিন দিনব্যাপী অ ভি যা ন

ফাইল ফটো


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেবামূলক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’ এর উদ্যোগে তিন দিনব্যাপী খাল ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভিযানে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার খালে জমে থাকা আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালান।

এ বিষয়ে ‘ভয়েস ফর জাস্টিস’ এর সভাপতি মমিনুর রশিদ শুভ বলেন, “আমরা বিশ্বাস করি, নিজের চারপাশ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্য। আমাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানপাট থেকে ওয়ানটাইম গ্লাস ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।”সংগঠনটির সদস্যরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ টেকসই ক্যাম্পাস গঠনের অন্যতম শর্ত। ‘Clean and Green Movement’ উদ্যোগের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন