জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় ওষুধ ও সাবানসহ কাভার ভ্যান চালক আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় ওষুধ ও সাবানসহ কাভার ভ্যান চালক আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৬:৪৯:০৪ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় ওষুধ ও সাবানসহ কাভার ভ্যান চালক আ ট ক


সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চেকপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবানসহ একটি কাভার ভ্যান আটক করা হয়েছে।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩১শে অক্টোবর)  দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প (২৭ বীর) কর্তৃক তামাবিল মহাসড়কে ক্যাম্পের সামনে চেকপোস্টে অভিযানকালে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানটিতে অবৈধভাবে ভারত থেকে  আনা বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও সাবান পাওয়া যায়।পরে কাভার ভ্যানটি, চালকসহ, সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়।এ সময় অভিযানে জব্দকৃত পণ্যের তালিকা পাওয়া যায় MINOTUEAT-10%,GLOVIVA CREAM,  MEGANOIN-20mg , GLOBRIGHT CREAM , LUDERM SOAP, EBENIL CREAM,H-TREAT TABLET এবং UNISORLEN TABLET যার সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা সমপরিমাণ। 

এ সময় কাভার্ডভ্যানে থাকা চালককে আটক করা হয়েছে। আটক হওয়া চালকের নাম নাম – মঈন উদ্দিন (২৫)। সে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের মুহিবুর রহমানের পুত্র। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে আটককৃত কাভার ভ্যান, চালক ও জব্দকৃত ওষুধসমূহ প্রাথমিক প্রক্রিয়া শেষে ৪৮ বিজিবি’র  নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন