গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন হ ত্যা য় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন হ ত্যা য় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৭:০৭:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন হ ত্যা য় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজারে স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন কে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন বাসী আয়োজিত সভায় এলাকার বিশিষ্ট মুরব্বি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ছাত্র নেতা মাহমুদুল হাসান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা শাহাব উদ্দিন মেম্বার, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলমাস উদ্দিন, মাওলানা ফাহিম আহমদ, ছাত্র দল নেতা জুবের আহমদ, তারেক আহমদ, সুফিয়ান আহমদ, সাহেদ আহমদ প্রমুখ। 

উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের আহারকান্দি বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হন সেচ্ছাসেবদল নেতা অল আমিন। তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক। 

দু-পক্ষের সংঘর্ষের ঘঠনায উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনায় নিহতের ভাই জমিল আহমদ বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সংঘর্ষে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ, বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা তারিকুল ইসলাম । 

নিহত আল আমিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকার ঠাকুরবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং পেশায় একজন পরিবহন চালক ছিলেন। 

গত শুক্রবার বাদ এশা হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আহারকান্দি মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। জানাযায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদ উল্ল্যাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন প্রমুখ ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন