শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে স্কলার্সহোমে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে স্কলার্সহোমে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১২:৪৫:২৬ পূর্বাহ্ন

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে স্কলার্সহোমে  সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠ পরিকল্পনা উন্নয়ন ও শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষাদান নিশ্চিত করতে স্কলার্সহোম পরিবারে এক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ও  ভেন্যু প্রধান মো. ফয়জুল হক।

আজকের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সেমিনার। বক্তা ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি ‘কোয়ালিটিস অব এ গুড ক্লাসরুম টিচার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর আলোকপাত করেন।

এরপর ‘ইফেক্টিভ লেসন প্ল্যানিং: ইস্যুস, মেথডলোজিস এন্ড টেকনিস ইনভলভ্ড” শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করেন মোহাম্মদ শামছ উদ্দিন, অধ্যক্ষ, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস, ফান্ডিং চেয়ারম্যান, সিলেট ইংলিশ টিচার্স এসোসিয়েশন এবং ভাইস প্রেসিডেন্ট অব ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে পাঠ পরিকল্পনা তৈরির অনুশীলনে অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনে সিলেট শহরে অবস্থিত  স্কলার্সহোমের  সাতটি ক্যাম্পাসের  চারশো বারো জন শিক্ষক-শিক্ষিকা পৃথিবীর বৃহত্তম এই ইএলটি ওয়ার্কশপে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী (অব.), টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালী। পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম পাঠানটুলার প্রিপারেটরি স্কুল শাখার উপাধ্যক্ষ জেবুন নেছা জীবন ও স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী। তিনি আয়োজনের সফলতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের মানোন্নয়নই স্কলার্সহোমের মূল শক্তি-এই লক্ষ্যেই আমাদের নিয়মিত প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।” অধ্যক্ষ হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিনব্যাপী এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। পরে সকলে চা-চক্রে মিলিত হন এবং অংশগ্রহণকারী শিক্ষক ও  অতিথিবৃন্দ ফটোসেশনে মিলিত হন। 

Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন