সিলেটে গ্রে*প্তার ৫৭ মা*মলার আ*সামি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সিলেটে গ্রে*প্তার ৫৭ মা*মলার আ*সামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০১:২০:১৫ অপরাহ্ন

সিলেটে গ্রে*প্তার ৫৭ মা*মলার আ*সামি


চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তার মোহাম্মদ রুহুল আমিন পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

পটিয়া থানার ওসি বলেন, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, একটি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালি থানায় ১৯টি সিআর ও ৬টি মামলায় সাজা পরোয়ানা মুলতবি আছে। রুহুল আমিনের বিরুদ্ধে আরও বিভিন্ন থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন