সিপিবি নেতা সুমনের মুক্তি দাবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সিপিবি নেতা সুমনের মুক্তি দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০১:৫৩:৩৫ অপরাহ্ন

সিপিবি নেতা সুমনের মুক্তি দাবি

ছবি : সংগৃহীত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং যুব ইউনিয়নের সাবেক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার বাসা থেকে আটক করা হয়। একই দিন বিভিন্ন পাড়া-মহল্লা থেকে রিকশা শ্রমিকদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাসদ কার্যালয় থেকে আরও ২২ জন নেতাকর্মী আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার রাত ৮টায় চারটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে কমরেড আনোয়ার হোসেন সুমন সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান এক যৌথ বিবৃতিতে কমরেড সুমনসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে তারা জানান, এই চারটি মামলা সম্পূর্ণভাবে অসত্য ও ভিত্তিহীন। ‘ষড়যন্ত্রমূলকভাবে’ কমরেড সুমন ও অন্যান্য শ্রমিক নেতাদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেছেন, দেশে আজ ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে সাধারণ মানুষ দিনমজুরির জীবনে দিশাহারা। এই জটিল বাস্তবতায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন শান্তিপূর্ণভাবে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করছিল। তবে সরকারের পুলিশ রাতের আঁধারে আইনজীবী ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ন্যায্য অধিকারের আন্দোলনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিও কড়া প্রতিক্রিয়া হবে। একই সঙ্গে সাবেক যুবনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনসহ সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। অন্যথায় পাড়া-মহল্লার সকল বিবেকবান নাগরিকদেরকে  নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন