কানাইঘাটে বি দ্যু ৎস্পৃ ষ্টে রং মিস্ত্রির মৃ ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কানাইঘাটে বি দ্যু ৎস্পৃ ষ্টে রং মিস্ত্রির মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:৩১:২৮ অপরাহ্ন

কানাইঘাটে বি দ্যু ৎস্পৃ ষ্টে রং মিস্ত্রির মৃ ত্যু

সংগৃহিত


সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম রানা নামে রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার লামা ঝিংগাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত জসিম রানা উপজেলার একই ইউনিয়নের নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রং মিস্ত্রি জসিম রানা কাজের উদ্দেশ্যে কয়েক দিন আগে লামা ঝিংগাবাড়ী এলাকায় যান। রবিবার (২ নভেম্বর) সকালে একটি বাড়িতে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ইউনিয়নের নওয়ামাটি গ্রামের তরুণ জসিম লামা এলাকায় রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে মাত্র দেড় বছর আগে জসিম রানা বিয়ে করেন। তাঁর এক সন্তানও রয়েছে। হঠাৎ করে এ তরুণ রং মিস্ত্রির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন